Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্রয়লার মুরগির মাংস খেয়ে একই পরিবারের ৭ জন হাসপাতালে! 
Sunday April 21, 2019 , 12:35 pm
Print this E-mail this

ব্রয়লার মুরগির মাংস খেয়ে একই পরিবারের ৭ জন হাসপাতালে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ব্রয়লার মুরগির মাংস খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার রাতে অসুস্থ ৯ জনের মধ্যে ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ সবাই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা। রাতে অসুস্থ ৯ জনের মধ্যে ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ সবাই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা। অসুস্থরা হলেন-কেসমত আলী সেখ (৫০), তার স্ত্রী জুলেখা বেগম (৪৫), মেয়ে নারগিস (২০) ও সালেহা (৩০), ছেলে জিহাদ সেখ (১০), জামাতা মিন্টু (৩০), নাতি তাহা (৫), কেয়া (৭) ও সাথি (৮)। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের মুরগি বাজারের একটি দোকান থেকে একটি ব্রয়লার মুরগি কিনে বাড়ি নিয়ে যান। রাতে ওই মুরগির মাংস পরিবারের সবাই মিলে খান। মাংস খাওয়ার পর থেকে তাদের জ্বর, বমি ও পায়খানা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় তারা অধিক অসুস্থ হয়ে পড়লে রাতে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল আজম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন