|
যুব জাগরণ কেন্দ্রে গেলেই শিশুদের বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যুবলীগের গবেষণা ও প্রকাশনা সেল ‘যুব জাগরণ’ কেন্দ্রে বই পড়তে গেলেই বিনামূল্যে মিলবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই। তবে প্রাপ্ত বয়স্করা নয়, বইটি পাবেন শিশুরা। বঙ্গবন্ধুর আদর্শ, কর্মজীবন ও দর্শন শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। যুব জাগরণের কাকরাইল কেন্দ্রে প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘শিশু কর্নার’ করা হয়েছে। প্রতি শুক্রবার যেসব শিশুরা বই পড়তে যাবেন, তাদেরকে দেওয়া হবে বিনামুল্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। একই সঙ্গে শিশুদের জন্য চকলেট, বিস্কুট, কেক এবং মৌসুমী ফলে ব্যবস্থা রাখা হবে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নিদের্শে শিশুদের মাঝে বেশি করে জাতির পিতার আদর্শ ও দর্শন ছড়িয়ে দিতে এবং শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে ‘জাতির পিতাকে জানো-শিশু কর্নারে বই পড়’ স্লোগান নিয়ে শুক্রবার থেকে বই পড়া কর্মসূচি হাতে নিয়েছি। এখানে ১৩ বছরের নীচে যেসব শিক্ষার্থীরা বই পড়তে আসবে তাদেরকে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হবে। একই সঙ্গে তাদের জন্য নানা রকম চকলেট, বিস্কুট, কেক এবং মৌসুমী ফল রাখা হবে। শিশুদের অভিভাবকদের জন্যও চা, কফির ব্যবস্থা রাখা হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
Post Views: ০
|
|