Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ১৩, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যাদবপুরের বিজেপি প্রার্থীই হওয়া নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী 
Wednesday March 20, 2019 , 7:50 pm
Print this E-mail this

যাদবপুরের বিজেপি প্রার্থীই হওয়া নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী


বিনোদন ডেস্ক : রাজনীতির সঙ্গে শোবিজের সম্পর্ক বহু পুরনো। বিনোদন দুনিয়ার অনেক তারকাই একটা সময় রাজনীতিতে যোগ দিয়েছেন। কলকাতার তারকাদের মধ্যে ইতোমধ্যে রাজনীতিতে সরব আছেন দেব, শতাব্দী রায়, মুনমুন সেনের মতো তারকারা। তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে আরও যোগ দিয়েছেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের মতো এই প্রজন্মের অভিনেত্রীরা। নুসরাত ও মিমির পর এবার গুঞ্জন উঠেছে আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে। শোনা যাচ্ছে, তিনিও আসন্ন নির্বাচনে অংশ নিতে চলেছেন। তবে মিমি-নুসরাতের মতো তৃণমূলের হয়ে নয়, বিজেপির হয়েই নাকি নির্বাচন করবেন শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘আমার পাগলের মতো লাগছে! চারদিক থেকে মানুষ অনবরত প্রশ্ন ছুঁড়ে যাচ্ছেন, আসন্ন লোকসভা ভোটে আমি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি কিনা! আচ্ছা, আমি যদি রাজনীতিতে যোগদানই করি, তাহলে লুকোতে যাব কেন বলুন তো!’ টুইট করে শ্রাবন্তী তার রাজনীতিতে যোগদানের খবরটিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমার সমস্ত বন্ধু এবং ভক্তদের উদ্দেশ্যে বলছি-কয়েক দিন ধরেই শুনছি আমি নাকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি! আমি সাফ জানাতে চাই যে, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষের মনোরঞ্জন করা, আর আমি তাই করছি। আমি সমস্ত টিভি চ্যানেলগুলোকেও জানাব যে এ ধরণের কোনো খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন। অনুরোধ করব এ ধরনের ভুয়ো খবরে কান না দিতে! দেশের উন্নতি হোক, তা সবসময় কাম্য। আর যে রাজনৈতিক দল দেশের উন্নতির জন্য কাজ করবে, আমার সমর্থন তাদের জন্যই থাকবে। শ্রাবন্তী আরও বলেন, আপাতত আমি আমার ছবির কাজে ব্যস্ত। এ বছর আমার ছ’টা ছবি মুক্তি পাবে। তাই আমার কাছে আর অন্যকিছুর জন্য এখন সময় নেই। লোককে উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি। ভবিষ্যতে যদি কখনও রাজনীতিতে যোগ দিই নিশ্চয়ই সকলকে জানাব।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ