Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নোবেলের জন্য মনোনীত ১৬ বছরের কিশোরী, সুইডেনের গ্রেটা থুনবার্গ! 
Sunday March 17, 2019 , 8:37 am
Print this E-mail this

নোবেলের জন্য মনোনীত ১৬ বছরের কিশোরী, সুইডেনের গ্রেটা থুনবার্গ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সুইডেনের গ্রেটা থুনবার্গ। পরিবেশরক্ষার জন্য সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন ১৬ বছরের এই কিশোরী। এই বয়সে পরিবেশ সচেতনতায় তার নেতৃত্ব নজর কেড়েছে গোটা বিশ্বের। টাইম ম্যাগাজিনের বিচারে গত বছর কমবয়সী প্রভাবশালীদের তালিকায় ছিল গ্রেটা। এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেল ১৬ বছরের এই কিশোরী। মূলত ছাত্রছাত্রী ও যুবদের পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে গ্রেটা। পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলনেও নেমেছিলেন তিনি। গত বছর অগস্টে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে সুইডেনের পার্লামেন্টের সামনে ধর্নাওদেন। পরিবেশ রক্ষার্থে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তার বক্তৃতা নজর কেড়েছে সবার। পরিবেশ রক্ষার্থে এই কিশোরীর অবদানের কথা মাথায় রেখেই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। গ্রেটা যদি এ বছর নোবেল শান্তি পুরস্কার জেতে, তাহলে ফের নতুনভাবে লেখা হবে নোবেলের ইতিহাস। কারণ, সে ক্ষেত্রে গ্রেটাইহবে সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী। এর আগে পাকিস্তানের মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন মাত্র ১৭ বছর বয়সে। 




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন