Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » লিড-নিউজ » বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন আর নেই 
Tuesday February 26, 2019 , 12:05 pm
Print this E-mail this

বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুনিয়ার মায়া ছেড়ে পরলোকে একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নিখিল সেন গুপ্ত (দিবাং লোকাং স্ব গচ্ছাতু)। গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে নগর জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিখিল সেন হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানান, শেবাচিম হাসপাতালের করোনী কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ডা: মো: জাকির হোসেন। নাটকে একুশে পদক প্রাপ্ত নিখিল সেন ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলস গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা যতীশ চন্দ্র সেনগুপ্ত ও মা সরোজিনী সেনগুপ্ত। তিনি পরিবারের ১০ সন্তানের মধ্যে ৪র্থ সন্তান ছিলেন। জানা গেছে, নিখিল সেন বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতি কর্মী ছিলেন। একাধারে তিনি একজন অভিনয় শিল্পী, নাট্যকার, সাংবাদিক, আবৃতিশিল্পী, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও রাজনীতিবিদ। আবৃতিতে অবদান রাখে ২০১৫ সালে শিল্পকলা পদক লাভ করেন নিখিল সেনগুপ্ত। তাছাড়া নাটকে বিশেষ অবদান রেখায় গুনিজন হিসেবে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার একুশে পদক সম্মাননা অর্জন করেন প্রতিথযশা এই ব্যক্তি। এছাড়াও ১৯৯৬ সালে শিল্পকলা একাডেমি সম্মাননা, ১৯৯৯ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্মাননা ও ২০০৫ সালে শহীদ মুনীর চৌধুরী সম্মাননা অর্জন করেন নিখিল সেনগুপ্ত। পারিবারিক সূত্র জানায়, নিখিল সেন কোলকাতা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে বাংলাদেশ তথা নিজ জন্মভুমি বরিশালে ফিরে আসেন। তার জীবনের প্রথম নাটক ছিলো সিরাজের স্বপ্ন। ওই নাটকে সিরাজ চরিত্রে অভিয়ন করেছিলেন তিনি। সেই থেকে নাট্যজীবন শুরু হয় তাঁর। নিখিল সেন নিজেই ২৮টি নাটকের দিক নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক জীবনে কমিউনিস্ট আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। এছাড়া ৫২’র ভাষা আন্দোলনেও তাঁর ভূমিকা ছিলো বলে পরিবারের স্বজনরা জানান। তারা জানান, নিখিল সেন’র শেষকৃত্য’র বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সকলের আলোচনা ও পরামর্শ অনুযায়ী নগরীর আদি শ্মশানে প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, বরিশাল মুক্তখবর পরিবার




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী