Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
Friday February 15, 2019 , 12:39 pm
Print this E-mail this

জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে দেশটির এ শহরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতে ছয়দিন সরকারি সফর করবেন তিনি। জানা গেছে, মিউনিখ নিরাপত্তা কাউন্সিলের সভায় যোগ দিতে প্রথমে জার্মানিতে গেলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তিনি। টানা তৃতীয়বারসহ বাংলাদেশের ইতিহাসে একমাত্র চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নতুন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার