Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে মোবাইলে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে হত্যা 
Tuesday February 5, 2019 , 11:44 am
Print this E-mail this

ঝালকাঠিতে মোবাইলে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে বেনজির জাহান মুক্তা (১৯) নামে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তিনি বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরেন মুক্তা। এরপর তাকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়। নিহত কলেজছাত্রীর মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: সোলায়মান জানান, নিহতের গলায়, হাতে এবং সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট থেকে জানাগেছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম