Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আবেগ আপ্লুত আকাশ, ক্রেতা স্বয়ং বরিশাল সিটি মেয়র 
Sunday February 3, 2019 , 1:29 pm
Print this E-mail this

আবেগ আপ্লুত আকাশ, ক্রেতা স্বয়ং বরিশাল সিটি মেয়র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিশু ফুল বিক্রেতা আকাশের জন্য গতকাল ছিল বেশ আনন্দের দিন। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন মায়ের হাতে তৈরি কাপড়ের ফুল বিক্রি করেই চলে তাদের সংসার। ১০ বছর বয়সের শিশু আকাশ প্রতিদিনের মত গতকালও সদর রোডে ফুল বিক্রি করছিল। তার ডালায় ১০-১৫টি ফুলের গোছা ছিল। ছোট্ট এই শিশুটি সদর রোডে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র হাতে একটি ফুল তুলে দেন। সিটি মেয়র পিতৃস্নেহে শিশু আকাশকে কাছে ডেকে নেন। তাৎক্ষণিক উপস্থিত নেতা-কর্মী, পথচারী এবং সাংবাদিকদের নিজ হাতে ফুলের গোছা উপহার দেন। ততক্ষণে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আকাশ। সে বুঝতে পারে তার আজকের ক্রেতা এই নগরীর অভিভাবক স্বয়ং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ফুলের দাম হাকা হয় ২০০ টাকা। সিটি মেয়র হাসি মুখে কয়েকগুণ বেশি টাকা দিয়ে শিশু আকাশকে বিদায় দেন। সিটি মেয়রের তাৎক্ষণিক এই ফুল উপহারের সময় সদর রোডে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। তবে উপস্থিতযানবাহন চালক, পথচারী এবং উৎসুখ জনতা বিষয়টি আনন্দ চিত্তে উপভোগ করেন।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ