|
বানারীপাড়ায় উপজেলা নির্বাচনের তোড়জোড় শুরু
মোঃ আনিছুর রহমান মিলন : একাদশ জাতীয় সংসদ শেষ হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। নির্বাচন কমিশন ইতিমধ্যে আসন্ন উপজেলা নির্বাচনের সম্ভাব্য তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী মার্চ মাসের প্রথম দিকে প্রথম ধাপ এবং পরবর্তীতে আরো দু’ধাপে সারা দেশের উপজেলা নির্বাচন সমাপ্ত করার কথা। এবার উপজেলা নির্বাচনে বানারীপাড়া উপজেলার ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এবার চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বানারীপাড়া উপজেলা পরিষদের বর্তমান জনপ্রিয় জননেতা, বরিশাল বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান, তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বরিশাল জেলা আওয়ামী লীগের সন্মানীত সদস্য আলহাজ্ব গোলাম ফারুক। এছাড়াও চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হিসেবে আছেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যাকে বানারীপাড়া আওয়ামী লীগের রাজনীতিতে সবাই এক নামে ওস্তাদ বলে জানে সেই মুজিব অন্ত:প্রাণ নেতা বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মাহামুদ হোসেন মাখন, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাডঃ মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, সুব্রত লাল কুন্ডু, বানাড়ীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সলিয়াবাকপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, বানারীপাড়া বিআরডিবি’র চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, বানারীপাড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জিয়াউল হক মিন্টু, বানাড়ীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সৈয়দকাঠী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আঃ মন্নান ঘরামী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম শাহিন, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার। উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাঠে আছে, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ মোস্তফা সরদার, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্নসম্পাদক ও বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাহাত সুমন, বানারীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বানারীপাড়া উপজেলা বিআরডিবি’র পরিচালক,“আমরা মাদকের বিরোধী শক্তি” সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সম্পাদক, যুবলীগ নেতা মোঃ নুরুল হুদা তালুকদার, আওয়ামী লীগ নেতা মোঃ হারুন-আর রশীদ। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত অধক্ষ্য সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যারের ছোট বোন তাসলিমা হোসেন ফ্লোরা ছাড়াও দু’একজন হতে পারে বলে জানা গেলেও এখন পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি।
Post Views: ০
|
|