|
আসন্ন পিরোজপুর কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে মিন্টু তালুকদারের গণসংযোগ
মো: সজিব হোসেন ফরাজী : আসন্ন পিরোজপুর কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ২নং আমড়াজুরি ইউনিয়নের ফেরীঘাট বাজারে গণসংযোগ করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ’র মনোনয়ন প্রত্যাশী “ভাইস চেয়ারম্যান” পদপ্রার্থী, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জনপ্রিয় যুব নেতা, বঞ্চিতদের আশ্রয়স্থল, নির্ভরতার প্রতীক, তারুণ্যের অহংকার, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তরুণ ও বলিষ্ঠ নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, জননেতা ইসহাক আলী খান পান্না মহোদয়ের আস্থাভাজন নেতৃত্ব, বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কাউখালী উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, জনাব মোঃ মিন্টু তালুকদার। প্রচারণায় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা যুবলীগ, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ কাউখালী উপজেলা সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ ৫নং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবার কাছে তিনি দোয়া চেয়ে বলেন, আমি নির্বাচিত হতে পারলে, বঙ্গবন্ধুর আর্দশে সোনার বাংলা গড়বো, গ্রাম হবে শহর-এই শ্লোগানে, এই প্রত্যয়ে সকলকে তিনি বলেন, আমায় যদি দল নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের পাশে চিরজীবন থাকবো এবং আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
Post Views: ০
|
|