Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২৬, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা চোর আটক 
Thursday November 26, 2026 , 12:51 pm
Print this E-mail this

সাম্প্রতিক সময়ে বানারীপাড়া পৌর শহরে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি

বরিশালে বাসায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা চোর আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় হোমিও চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তা ও অসীম সাহসিকতায় পারভেজ (৩৫) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। ফলে ওই বাসা চুরির ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌণে ১ টার দিকে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হোমিও চিকিৎসক মৃত্যুঞ্জয় কর্মকারের বাসার তৃতীয় তলার দরজার তালা ভেঙ্গে পারভেজ নামের এক চোর ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় বসবাসরত ওই চিকিৎসকের স্ত্রী সবিতা কর্মকার তৃতীয় তলায় কিছু ভাঙার শব্দ ও কারও উপস্থিতির টের পান। তিনি তাৎক্ষনিক তৃতীয় তলায় গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখতে পান এবং ভিতরে কারও উপস্থিতি টের পান। ফলে তিনি বাহির থেকে দরজা আটকে দেন। এসময় তিনি বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানালে বাসায় স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে বানারীপাড়া থানার উপ -পরিদর্শক মোঃ ইসাহাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় ওই বাসার তৃতীয় তলায় খাটের নিচে লুকিয়ে থাকা চোর পারভেজকে আটক করে থানায় নিয়ে যান। আটকের সময় চোর নিজের নাম পারভেজ পিতার নাম মাসুম মীর, বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বলে জানায়। বাসার ওয়াড্রপ, স্টীল ও কাঠের আলমিরা ভাঙ্গলেও সে ধরা পড়ায় চুরি করতে ব্যর্থ হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, হোমিও ডাক্তারের বাসায় চোর আটকের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে বাড়ির মালিক হোমিও ডাক্তার মৃত্যুঞ্জয় কর্মকার বাদী হয়ে চুরি চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বানারীপাড়া পৌর শহরে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।




Archives

Image
দীর্ঘ অপেক্ষার অবসান, বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি
Image
বরিশালে বাসায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা চোর আটক
Image
দাবায় দেশসেরা বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি
Image
বরিশালে পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি
Image
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ও মঙ্গল শোভাযাত্রা