Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন 
Friday October 23, 2026 , 8:17 pm
Print this E-mail this

সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল প্রেসক্লাব : নগর প্রশাসক

বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সিটি কর্পোরেশনের সহযোগিতায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের পুনর্বাসন ও সংস্কার কাজের সূচনা করে নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল প্রেসক্লাব। অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বরিশাল প্রেস ক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে। এ কারণে আমরা বরিশালবাসীও গর্বিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ সুগম করতে প্রেসক্লাবের অবকাঠামোগত মান উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। নগর প্রশাসক অতীতের স্মৃতিচারণ করে বলেন, ‘৫২’র ভাষা আন্দোলন, ‘৬৯’র গণ-অভ্যুত্থান, ‘৭১’র মুক্তিযুদ্ধ এবং ‘৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরে জুলাই বিপ্লবে বরিশাল প্রেসক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে। এ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে জনগণের পাশে ছিলেন বলেই তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে বলেও মত প্রকাশ করেন নগর প্রশাসক। অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সম্পাদক এসএম জাকির হোসেন ছাড়াও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীবৃন্দও অংশ নেন।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন