Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার 
Thursday October 1, 2026 , 12:17 pm
Print this E-mail this

যে বা যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে

বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে সাবেক এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আমেনা খানম বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ছিলেন। স্থানীয়রা ও বাড়ির মালিক রিনা বেগম জানান, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। বুধবার রাতে হঠাৎ করে তাঁর রুম থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়া বিষয়টি আমেনা খানমের ছেলেকে জানান। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে কাপড় দিয়ে হাত-পা বাধা অবস্থায় লাশটি খাটের উপরে দেখতে পায়। তারপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার সাথে যে বা যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা