Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৯, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার তালতলীতে লোহার সেতুটি ভেঙে খালে 
Saturday September 5, 2026 , 8:49 pm
Print this E-mail this

বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার

বরগুনার তালতলীতে লোহার সেতুটি ভেঙে খালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর লোহার সেতুটি গত বুধবার গভীর রাতে আকস্মিক ভেঙ্গে খালে পড়ে যায়। সেতু ভেঙ্গে পড়ায় তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন চার গ্রামের কয়েক হাজার মানুষ। সেতু ভেঙ্গে পড়ায় তালুকদার পাড়া মাধ্যমিকও তালুকদারপাড়া সরকারী প্রাথমিক দ্যিালয়ের দুই শতাধিক শিক্ষার্থী পরেছে মহাবিপাকে। তারা এখন নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। তাই নতুন করে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। তালতলী উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০০২ সালে আমতলী উপজেলা (তৎকালীন) প্রকৌশল অধিদপ্তরের অধীনে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া এবং নিশানবাড়িয়া ইউনিয়নের বড়াইতলী গ্রামের সংযোগ স্থাপনের জন্য বগীরদোনা খালের ওপর ৬০ ফিট দৈর্ঘ ও ৮ ফিট প্রস্তের একটি লোহার সেতু নির্মিত হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আকস্মিক সেতুটি ভেঙে খালে পরে যায়। সেতুটি ভেঙ্গে খালে পড়ায় মৌরভী, পাওয়া পাড়া, তালুকদার পাড়া, বড়াইতলীসহ চার গ্রামের হাজারো মানুষের স্বাভাবিক যাতায়াত বন্ধ হয় যায়।সেতুটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তালুকদার পাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা। কোনো বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে ডিঙি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পারাপার হতে হচ্ছে। এতে তাদের স্বাভাবিক পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি, রেহেনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। বারবার বলা সত্ত্বেও কোনো সংস্কার করা হয়নি। এখন সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা নৌকায় পার হচ্ছি। মৌরুভি পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চাদের একা স্কুলে পাঠাতে ভয় লাগে, যেকোনো সময় নৌকা ডুবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।




Archives

Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
Image
‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ
Image
শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, আহত ২৬
Image
নারী থেকে পুরুষ হবার স্বপ্নে স্তন অপারেশন, বরিশালের যুবতীর মৃত্যু!
Image
বরগুনার তালতলীতে লোহার সেতুটি ভেঙে খালে