Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Wednesday June 24, 2026 , 11:21 am
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের, গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে

পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (জুন ২২) গভীর রাতে  উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাফিজুর রহমান পিন্টুর বাসভবনে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় মোহাফিজুর রহমান (পিন্টু) (৪০), হৃদয় কুমার দাস (২৮), প্রবীর বিশ্বাস (৩৯), মিলন হোসেন (৪০), ফেরদৌস হোসেন (৩৯) ও আল-আমিন মুন্সী (৪০)-কে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মোহাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেপ্তারকৃত হৃদয় কুমার দাসের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরণের অভিযান চলমান থাকবে।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার