Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৫ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 
Sunday October 15, 2023 , 7:18 pm
Print this E-mail this

ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে

৫ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সংগঠক মিনহাজুল ইসলাম সহ অন্যরা। বিক্ষোভ সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা