Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বার্থপর মা! 
Thursday January 30, 2020 , 6:38 pm
Print this E-mail this

স্বার্থপর মা!


মাগো আত্মসুখী স্বার্থবাদী কেমন করে হলে?
চুপটি করে ঘুমিয়ে গেলে মোদের কথা ভুলে!
যে দিন তোমার আঁখি বদন চুপটি হয়ে ছিলো,
সে দিন থেকে মোদের জীবন নিথর হয়ে গেলো।

কেমন করে আছো মাগো এমনি করে দূরে?
তোমার জন্য মন যে মোদের শুধুই ছটফট করে। 
 অবহেলা আর অনাদরে কাটছে মোদের দিন
তুমিহীনা পৃথিবী যে আজ, হয়ে গেলো ক্ষীণ।

কোন গগনে আছো তুমি, হয়ে সন্ধ্যা তারা?
দাওনা মাগো মধুর সুরে মোদের ডাকে সাড়া!
নিদ্রা মাঝে তোমায় খুঁজে, হই যে দিশেহারা
আমি না হয় একটু বুঝি বোন যে পাগল পারা।

তুমি ছাড়া পিতার আদর বড়ই কঠিন পাওয়া 
মা হারালে বাবার স্নেহ, কেনো হয়ে যায় হাওয়া? 
তুমি যখন ছিলে মাগো, বায়না ছিলো নিযুত 
নাই অধিকার কিছু চাওয়ার, জীবন যে অদ্ভুত! 

– শামীমা সুলতানা




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার