Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২৬, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সংগীতশিল্পী এন্ড্রু কিশোর 
Wednesday September 25, 2019 , 9:17 pm
Print this E-mail this

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সংগীতশিল্পী এন্ড্রু কিশোর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। গত শনিবার থেকে কেমোথেরাপি দেয়া হচ্ছে তাঁকে। তাঁর শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয় ল্যাবে। সে রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন। সেই রিপোর্ট অনুযায়ী তাঁর চিকিৎসাও শুরু হয়েছে। তাঁর কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল বেশ কিছুদিন ধরেই। যে কারণে তাঁর ওজনও কমে যাচ্ছিল। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে যাচ্ছিল। প্রায় প্রতিদিন তাঁর জ্বর আসছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।

এন্ড্রু কিশোর ও চিত্রনায়ক ওমর সানী

অন্যদিকে চিত্রনায়ক ওমর সানীও এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত রোববার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। কেমো শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন। ওমর সানীও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘সিঙ্গাপুরে আসলাম দাদার সঙ্গে দেখা হবে না, এন্ড্রু কিশোর। উনি অনেক কথা বললেন, পরে বলব। উনার কেমো শুরু হয়েছে। ১৮টা লাগবে, আর তিন মাস। সুস্থ হয়ে আমাদের মাঝে আসুন দাদা।’ ১৯৭৭ সালে আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘পড়ে না চোখের পলক’, ‘পদ্মপাতার পানি’, ‘ওগো বিদেশিনী’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমি চিরকাল প্রেমের কাঙাল’ প্রভৃতি।

তার দ্রূত উন্নতি আর সুস্থতা কামনা করছে–বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন