Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা 
Sunday August 4, 2024 , 9:47 pm
Print this E-mail this

আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ ও ৩ দিন ছুটি ঘোষণা

সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ ও তিনদিন ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো। কবে নাগাদ কারখানা খুলবে, জানতে চাইলে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে কবে কারখানা খুলবে জানানো হবে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট