Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাবেক মন্ত্রী-এমপিদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে 
Tuesday August 6, 2024 , 11:37 pm
Print this E-mail this

বর্তমানে দেশের সকল ইমিগ্রেশনে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায়

সাবেক মন্ত্রী-এমপিদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্তমানে দেশের সকল ইমিগ্রেশনে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় হাই প্রোফাইল ব্যক্তিদেরকে ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ আগস্ট) পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) তাদেরকে ফিরিয়ে দিচ্ছে।

পতন হওয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) তাদের আটক করা হয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বিদেশ যাওয়ার সময় তাদের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে আছেন। বিমানবন্দরের আরও একটি সূত্র জানায়, তারা দু’জন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। মুখে মাস্ক পড়ে তারা বিমানবন্দরের ভেতরে ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলেন। তখন বিমানের স্টাফরা তাদের শনাক্ত করেন এবং পরে তাদের আটক করে ইমিগ্রেশনের হেফাজতে রাখা হয়।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট