Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শেখ হাসিনার কোনো বিকল্প নেই-ওমর ফারুক 
Sunday February 17, 2019 , 8:44 pm
Print this E-mail this

শেখ হাসিনার কোনো বিকল্প নেই-ওমর ফারুক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এটাই আমার শেষ মেয়াদ-আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রার পথে চলছে, বঙ্গবন্ধুকন্যা ছাড়া সেই ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনাই একমাত্র ভরসা। গতকাল বিকালে এক বিবৃতিতে তিনি একথা বলেন। যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রার আরেক নাম শেখ হাসিনা। তিনি না থাকলে এদেশে স্বৈরাচারের পতন হতো না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছিলেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে, জাতির পিতার হত্যার বিচারের মধ্য দিয়ে বাঙালি জাতির কলঙ্ক মোচন হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করব। তিনি শুধু বাংলাদেশে নন, সারা বিশ্বেই আজ প্রশংসিত। সারা বিশ্বেই বলা হচ্ছে যে, শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে প্রবেশ করেছে। তার নেতৃত্বেই এদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কাজেই তাকে ছাড়া বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে, এটা আমরা ভাবতেও পারি না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা না থাকলে ১২ লাখ রোহিঙ্গা মানবিক বিপর্যয়ে পড়ত। মালয়েশিয়ার উন্নয়নের রূপকার মাহাথির মোহাম্মদের উদাহরণ টেনে ফারুক চৌধুরী বলেন, ৯২ বছর বয়সেও মাহাথির আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। কাজেই আমাদের মনে হয় না যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবসরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আমরা আশা করি। ওমর ফারুক চৌধুরী মনে করেন, কে সরকারে থাকবে না থাকবে, এটা জনগণের সিদ্ধান্তের বিষয়। কিন্তু জনগণের ক্ষমতায়ন এবং তাদের স্বপ্নপূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন