Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 
Monday December 5, 2022 , 6:08 pm
Print this E-mail this

গাড়ি ভাঙচুরের মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন- খন্দকার এনামুল হক ও কাজী রেজাউল হক। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন৷ এদিন মামলাটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন আদালতে হাজির ছিলেন। রিজভীসহ তিনজন হাজির না থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২৯ মার্চ চার্জ হঠন শুনানির দিন ধার্য করেন। জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর কাকরাইলের বিজয় নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িচালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পল্টন থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২