Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর প্রেস ক্লাবে পুলিশ বক্সে আগুন, পররাষ্ট্র ভবনে হামলা 
Sunday August 4, 2024 , 1:37 pm
Print this E-mail this

আন্দোলনকারীদের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীরা মিশে গিয়েছেন

রাজধানীর প্রেস ক্লাবে পুলিশ বক্সে আগুন, পররাষ্ট্র ভবনে হামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীতে প্রেস ক্লাবের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পরে পররাষ্ট্র ভবনে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের সামনে অগ্নিসংযোগের চেস্টা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ চলছে। পল্টন মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা মিছিল করছেন। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেকেই বলছেন, আন্দোলনকারীদের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীরা মিশে গিয়েছেন। এদিকে সংঘর্ষের কারণে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সচিবালয়ে ৬ নম্বর ভবনের ২০ তলায় মানুষ আতঙ্কে রয়েছেন। সচিবালয়ের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর জেরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট