Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর পল্টন থানায় আনসার সদস্যের নামে মামলা 
Monday August 26, 2024 , 3:17 pm
Print this E-mail this

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে

রাজধানীর পল্টন থানায় আনসার সদস্যের নামে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চার হাজার ১১৪ জন আনসার সদস্যের নামে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। এ মামলায় বাদী হয়েছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানূর ইসলাম মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি জানান, পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূইয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেদের চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েক দিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। রোববার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। রাতে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এরপর এক পর্যায়ে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট