Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে শোচনীয়ভাবে হারিয়ে টাইগাররা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে ব্যাপক উল্লাস 
Monday February 10, 2020 , 9:16 pm
Print this E-mail this

যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে শোচনীয়ভাবে হারিয়ে টাইগাররা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে ব্যাপক উল্লাস


নিজস্ব প্রতিবেদক : যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে শোচনীয়ভাবে হারিয়ে প্রথমবারের মতো টাইগাররা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালেও ব্যাপক উল্লাস হয়েছে। রবিবার (ফেব্রুয়ারী ) রাত সাড়ে ১০টার দিকে ভারতকে ৩ ইউকেটে হারিয়ে যুবা টাইগারদের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার পর বরিশাল বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সর্বস্থরের মানুষ আনন্দ উল্লাসে ফেঁটে পড়েন। নগরীর বঙ্গবন্ধু উদ্যান, সদর রোড, বিবিরপুকুর পাড় সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় যুব বিশ্বকাপের ফাইনাল উপভোগের আয়োজন করে ক্রিকেটপ্রেমীরা। এছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ব্যাপক উৎসাহে ফাইনাল উপভোগ করেন ক্রিকেটভক্তরা। তবে এই বিজয়ে গা না ভাসিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে সম্ভব সব কিছু করার জন্য ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ জানান ক্রিকেট ভক্তরা। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে বরিশাল অবস্থানরত বাংলাদেশ যুব ক্রিকেট দলের নির্বাচক সাবেক ক্রিকেটার হান্নান সরকার ভবিষ্যতের জন্য ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের উপর গুরুত্ব দেয়ার কথা বলেন।




Archives
Image
মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের
Image
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
Image
বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ
Image
অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা
Image
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ