Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 
Thursday July 16, 2020 , 1:10 pm
Print this E-mail this

কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায় ৮১ হাজার ৫৪০ টি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হবে

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয় কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে কয়েকটি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জোহর আলী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও বন কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায় ৮১ হাজার ৫৪০ টি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হবে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম