Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুখে গামছা বেঁধে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার 
Wednesday May 17, 2023 , 2:31 pm
Print this E-mail this

আইনানুগ ব্যবস্থা শেষে সাকিবকে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর

মুখে গামছা বেঁধে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী কিশোরীকে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬ নম্বর ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে। বুধবার (মে ১৭) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো: মাহমুদুল হাসান। তিনি বলেন, ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরী তার খালার বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় রাস্তায় পৌঁছালে সাকিব কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যান। পার্শ্ববর্তী সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান সাকিব। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে পরদিন সাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ ও র‍্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব অধিনায়ক মাহমুদুল বলেন, সাকিব একজন মাদকাসক্ত যুবক। প্রতিদিন রাস্তায় চলাফেরার পথে কিশোরীর দিকে কু-দৃষ্টি পড়ে সাকিবের। এরই এক পর্যায়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। গ্রেফতার সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২