Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ বন্ধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক 
Thursday May 30, 2019 , 9:41 pm
Print this E-mail this

মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ বন্ধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ বন্ধ করতে এবার নতুন সিকিউরিটি গাইডলাইন আনতে যাচ্ছে ফেসবুক। এই উদ্দেশ্যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও অ্যাড পলিসিতে কিছু পরিবর্তনে পদক্ষেপ নেবে তারা। এই পদ্ধতিতে সহজেই ফেক অ্যাকাউন্ট, জঙ্গিমূলক ও বিদ্বেষমূলক বার্তার ছড়ানো বন্ধ করা যাবে। ভুয়া সংবাদ বন্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ভুল ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোয় একাধিক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করেছে ফেসবুক। এছাড়াও উসকানিমূলক বার্তা যে পেজ বা প্রোফাইলগুলি দিচ্ছে তাদের নিউজ ফিড আটকে দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের খবর বা নিউজ ফিড বেছে নেয়ার স্বাধীনতাও দিয়েছে ফেসবুক। যে কোনও খবর না পোস্টের নিচে ‘রিলেটেড আর্টিকল’-এ খবরটির সত্যতা সম্পর্কে অন্যদের মতামত তুলে ধরা হচ্ছে। ফলে এক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানোর সম্ভাবনা কম থাকছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন