Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মা হারালেন বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ 
Thursday December 12, 2019 , 2:30 pm
Print this E-mail this

মা হারালেন বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রাণী দে (৮৩) বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় মারা গেছেন। তিনি রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ২৯ দিন ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শোকাহত কুমার বিশ্বজিৎ মায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন।কুমার বিশ্বজিৎ জানান, গত নভেম্বরে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে লাইফ সাপোর্টও দেওয়া হয়। গুণী এই শিল্পী তাঁর মায়ের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন, যেন তিনি স্বর্গবাসী হন। উল্লেখ্য, কুমার বিশ্বজিতের বাবা, সাধন রঞ্জন দে ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন।

গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং