Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মা ইলিশ রক্ষার্থে ঝালকাঠিতে গভীর রাতে পুলিশ সুপারের অভিযান 
Thursday October 15, 2020 , 4:41 pm
Print this E-mail this

ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশর একটি দল

মা ইলিশ রক্ষার্থে ঝালকাঠিতে গভীর রাতে পুলিশ সুপারের অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মা ইলিশ রক্ষার্থে দ্বিতীয় দিনে গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতেৃত্বে অভিযান চালায় জেলা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২ পরে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশর একটি দল। ভোর রাত পর্যন্ত চলা এ অভিযানে কোনো জেলেকে নদীতে জাল ফেলতে দেখা যায়নি।

মা ইলিশ রক্ষা অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, প্রজনন মৌসুমের নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এর পরও যদি কেউ নদীতে ইলিশ শিকার করতে নামে তাহলে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ