প্রচ্ছদ » স্লাইডার নিউজ » মাদকসেবীদের সাথে বিয়ে না বসার পরামর্শ-ঝালকাঠিতে বরিশাল রেঞ্জ ডিআইজি
Saturday July 27, 2019 , 1:56 pm
মাদকসেবীদের সাথে বিয়ে না বসার পরামর্শ-ঝালকাঠিতে বরিশাল রেঞ্জ ডিআইজি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ঝালকাঠি সরকারী কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‘যে যুবক মাদক সেবন করে তার সাথে বিয়ে বসবা না। সমন্ধ আসলে বাবা-মা কে বুঝিয়ে বলবা। মাদক সেবনকারী ব্যক্তির সাথে বিয়ে বসলে ভবিষ্যত অন্ধকার।’’ তিনি ছাত্রদের উদ্দেশ্য বলেন, মাদক গ্রহন করলে কখনো সরকারী চাকুরী পাওয়া যায় না। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যৎ দেশের কর্নধার। ডিআইজি আরো বলেন, দেশে বর্তমানে গুজবের নামে ব্যক্তিগত শত্রুতা মেটানো হচ্ছিলো। ফেসবুকসহ যেকোনো মাধ্যমে গুজব প্রচারকারী তথ্য পুলিশকে দিতে হবে। আইন নিজের হাতে নেয়া যাবে না। শনিবার সকালে ঝালকাঠি সরকারী কলেজ হলরুমে জেলা পুলিশ ও সরকারী কলেজ এর যৌথ আয়োজনে ছেলেধরা, গুজব ও গণপটুনির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এছাড়াও অরিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অরিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গাইন, সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কৃষ্ণকাঠি পেট্রোল পাম্পের মোড়ে বেলুন উড়িয়ে ও শোভাযাত্রা করে ‘গনসচেতনতামূলক’ সপ্তাহের উদ্ধোধন করেন। দুপুরে পুলিশ লাইনস্ এর ড্রিল সেডে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদেন। সেখানে ঝালকাঠির ২৪ জন মাদক সেবনকারী আআত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের পুনর্বাসিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, সেলাই মেশিন ও মাছধরার জাল তুলে দেয়া হয়।