Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মহানবিকে (সা.) কটূক্তি : ভারতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত ২ 
Saturday June 11, 2022 , 10:14 am
Print this E-mail this

রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি

মহানবিকে (সা.) কটূক্তি : ভারতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত ২


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট : মহানবিকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত। কটূক্তিকারী বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতারের দাবিতে শুক্রবার (৯ জুন) থেকে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে, এই সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর এনডিটিভির। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নেওয়া দুই ব্যক্তি মারা গেছেন।

আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েক হাজার মুসলিম। এসময় তাদের ওপর পুলিশ গুলি চালালে অন্তত দু’জন নিহত এবং ১০ জনের বেশি গুরুতর আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন। রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক