Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মনীষাকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলন 
Monday January 5, 2026 , 4:31 pm
Print this E-mail this

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী

মনীষাকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সিটি কর্পোরেশন ও সদর) আসনের বাসদ মনোনীত মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (জানুয়ারি ৫) বেলা ১১টার দিকে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী সংগঠনের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বরিশাল জেলা শাখার সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম জানিয়েছেন-গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংখ্যাগরিষ্ঠ দলের উপস্থিতিতে বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদের জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা লুটেরাদের বৃত্ত ভেঙে দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সংসদে পাঠানোর জন্য গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত ও বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান করা হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল বলনে, বাসদের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, জেলা শাখার সমন্বয়ক ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী, জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, শহিদুল শেখ, সুজন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক