Current Bangladesh Time
রবিবার ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মঠবাড়িয়ায় স্ত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার 
Friday October 5, 2018 , 8:10 pm
Print this E-mail this

বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন

মঠবাড়িয়ায় স্ত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যৌতুক ও দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় দুই সন্তানের জননী গৃহবধূ সাবিনা ইয়াসমিন (৩৪) কে নির্যাতন করার অভিযোগে বুধবার সকালে পাষন্ড স্বামী নজরুল ইসলাম জলিল (৪০) কে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। নজরুল ইসলাম জলিল বেতমোর রাজপাড়া গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানাযায, দীর্ঘ ২৩ বছর আগে উপজেলার সবুজ নগর গ্রামের হামিদ মৃধা মেয়ে সাবিনা ইয়াসমিনকে বেতমোর রাজপাড়া গ্রামের নজরুল ইসলাম জলিলের সাথে বিয়ে হয়। বিয়ের পর মেয়ে জামাইর থাকার জন্য পৌর শহরে সাবিনার বাবা ৪ কাঠা জমি লিখে দিয়ে বসত ঘর তুলে দেয়। এর পরে ওই পরিবারে নাইম মাহামুদ (১৮) ও ইসরাত জাহান জিদনী জন্ম নেয়। স্বামী জলিল ২/৩ বছর ধরে প্রতি দিনই শারীরিক ও মানুষিক নির্যাতন করে ওই জমি তার নামে লিখে ও নগদ টাকার জন্য স্ত্রী সাবিনাকে নির্যাতন করতে থাকে। দাবীকৃত জমি ও অর্থ না দিলে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে হবে বলে নির্যাতন দ্বিগুন বেড়ে যায়। এক পর্য্য়া গতকাল মঙ্গলবার বিকেলে গৃহবধূ সাবিনাকে স্বামী জলিল মারধর করে গুরুতরও আহত করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত গৃহবধূ সাবিনা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করলে বুধবার সকালে নির্যাতনকারী স্বামী নজরুল ইসলাম জলিলকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।




Archives
Image
বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী
Image
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস