Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে একাধিক বিয়ে 
Thursday July 31, 2025 , 6:27 pm
Print this E-mail this

চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে একাধিক বিয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো: সোহেল হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (জুলাই ৩১) সকালে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে আটক করে। আটক সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদার ছেলে। থানা সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে নিজকে সেনা কর্মকর্তা পরিচয়ে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে (২৩) বিয়ে করেন অভিযুক্ত যুবক সোহেল। তিনি সেনাবাহিনীর লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনো ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। একই পরিচয়ে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন তিনি।সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। তিনি আরও ৬-৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী দাস এ বিষয়ে থানায় অভিযোগ করেন। পরে তদন্ত করে সোহেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনী অথবা ডিজিএফআইয়ের কোনো সদস্য নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২