Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ৫, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার 
Wednesday June 3, 2026 , 10:17 pm
Print this E-mail this

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় : পুলিশ

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার জেলা পরিষদ ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেলে ডাকবাংলোর দুটি পৃথক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন-বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী (৩৫), তাঁর বড় মেয়ে আরাধা বিশ্বাস (১২) এবং ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস (৩)। স্মৃতি রানী জেলা পরিষদের ডাকবাংলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও ডাকবাংলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে আসেন স্মৃতি রানী। এদিন তাঁর সঙ্গে দুই কন্যাও ছিল। বিকেল ৪টার দিকে ডাকবাংলোর অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে তাঁদের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু ডিজিটাল ডিভাইস ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামত পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, স্মৃতি রানী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন বলে তারা জানতেন। তবে এই ঘটনার সঙ্গে ঋণের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নিহতদের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




Archives

Image
ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শেবাচিম, কমেছে সিন্ডিকেট : বেড়েছে সেবার পরিধি
Image
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য
Image
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
Image
বরিশালসহ ৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিদের আইনি নোটিস
Image
বরিশালে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১৭