Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটার হালনাগাদ : সাড়ে ২০ লাখ ‘মৃত ভোটার’ কর্তন 
Saturday April 5, 2025 , 9:01 pm
Print this E-mail this

এছাড়া তালিকায় যুক্ত হতে পারে ৬০ লাখ নতুন ভোটার

ভোটার হালনাগাদ : সাড়ে ২০ লাখ ‘মৃত ভোটার’ কর্তন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাড়ে ২০ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া তালিকায় যুক্ত হতে পারে ৬০ লাখ নতুন ভোটার। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার প্রতিবেদনটি তৈরি করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত মোট ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং তৃতীয় লিঙ্গ রয়েছে ১ হাজার ৫৫ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৯ লাখ ৯৫ হাজার ২৪ জন। এছাড়া মারা যাওয়ায় ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া ৫৭৩ জন। এবারের হালনাগাদে নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী