Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র ইমাম সাতদিন ধরে নিখোঁজ 
Monday March 12, 2018 , 7:09 pm
Print this E-mail this

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে

ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র ইমাম সাতদিন ধরে নিখোঁজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়ায়য় ইমাম হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্র গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্র উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ানের কলোনী বাজার সংলগ্ন অটো বাইক চালক সেলিম খানের একমাত্র ছেলে। সে উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া তালিমুল হাফেজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করছে। এ ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা সেলিম খান ছেলের সন্ধান চেয়ে রোববার সন্ধ্যায় ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। জানাগেছে, গত ৫ মার্চ সকালে গ্রামের বাড়ি থেকে মাদ্রাসার উদ্যেশে বের হয়ে আর মাদ্রাসা ও বাড়িতে ফেরেনি। মাদ্রাসার পরীক্ষায় অনুপস্থিত দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থী ইমামের বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। গত সাতদিনেও পরিবার তার খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেন। পারিবারিক সূত্রে জানাগেছে, ইমাম হোসেন নিখোঁজের দিন তার পরনে ছিল পাঞ্জাবি, পাজামা ও মাথায় টুপি। তার গায়ের বর্ণ শ্যামলা, লম্বা চার ফুট ছয় ইঞ্চি। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দীন মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়ির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম