Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিচারপতির ছেলেকে সরাসরি আইনজীবী ঘোষণা : সনদ স্থগিত করলেন হাইকোর্ট 
Wednesday December 18, 2019 , 2:04 pm
Print this E-mail this

বিচারপতির ছেলেকে সরাসরি আইনজীবী ঘোষণা : সনদ স্থগিত করলেন হাইকোর্ট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরাসরি আইনজীবী ঘোষিত বিচারপতির সেই ছেলের আইনজীবী সনদ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে বার কাউন্সিলের প্রকাশিত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম। গত ১১ ও ১৫ ডিসেম্বর ২১ ও ২৮ নভেম্বর রিটে বিচারপতির ছেলের নাম থাকায় হাইকোর্টের চারটি পৃথক বেঞ্চ রিট আবেদনটি শুনতে বিব্রতবোধ ও অপারগতা প্রকাশ করেন। গত ২১ নভেম্বর এ বিষয়ে রিট দায়ের করা হয়। আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ গত ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়। রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১ (১) (খ) ও ৩০ (৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার