Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বিএমপি’র কোতোয়ালি মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত 
Tuesday July 13, 2021 , 4:18 pm
Print this E-mail this

ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান

বিএমপি’র কোতোয়ালি মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার, (জুলাই ১৩) বেলা ১১:৩০ টায় বিএমপি’র কোতোয়ালি মডেল থানা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরণের সমস্যা সমাধানকল্পে কোতোয়ালি মডেল থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধানকল্পে কি কি ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে, সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়। এসময় উপস্থিত ভুক্তভোগী জনগণ নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। অতিঃ পুলিশ কমিশনার ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন-অতিঃ উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল হক মিয়া, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা নূরুল ইসলাম পিপিএম, ইন্সপেক্টর অপারেশন সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং’র সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন-বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার