Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে : তথ্যমন্ত্রী 
Wednesday December 7, 2022 , 8:36 pm
Print this E-mail this

অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে

বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে : তথ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি, নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানুষের দুঃসময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএনপির রাজনীতি। তিনি বলেন, ‘আগামী ১০ তারিখ বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। তাদের পছন্দ রাস্তা। কারণ তারা যাতে রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে।’ বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার আগে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। জনসভায় আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি প্রমুখ।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২