Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল হেলথ্ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন 
Thursday April 12, 2018 , 7:04 pm
Print this E-mail this

কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভার মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়

বরিশাল হেলথ্ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল হেলথ্ জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বি.এইচ.জে.এ) এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ২০১৮ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৬ এপ্রিল সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভার মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়। গঠণতন্ত্রের অনুচ্ছেদ (ঘ) এর ১৬ ধরা মোতাবেক কন্ঠ ভোটের মাধ্যমে গঠিত এই কমিটিতে দৈনিক দেশ জনপদ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক সৈয়দ বাবুকে সভাপতি এবং দৈনিক বরিশালের কথা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক তালুকদার হৃদয়কে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তনের’র সাংবাদিক রাতুল আহমেদকে সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে। ১৭ সদস্য সদস্য বিশিষ্ট এই কমিটিতে বরিশাল প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মো. বশির আহম্মেদ সহ-সভাপতি, দৈনিক আমাদের বরিশাল’র স্টাফ রিপোর্টার আরিফ হোসেন সহ-সাধারণ সম্পাদক পদে, দৈনিক সংবাদ সকাল’র সহকারী বার্তা সম্পাদক হিরামনি উকিল কোষাধক্ষ্য, দৈনিক দক্ষিণের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমাইয়া জিসান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক বরিশাল সময়’র স্টাফ রিপোর্টার মারুফ ইসলাম প্রচার-প্রকাশনা সম্পাদক, দৈনিক আজকের সময়ের বার্তা’র স্টাফ রিপোর্টার কাওসার আহমেদ মুন্না দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বাণী’র সিনিয়র রিপোর্টার এইচএম হেলাল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনিবাহী সদস্য নির্বাচিত হয়েছেন-দৈনিক মতবাদ’র স্টাফ রিপোর্টার রেহমান আনিছ, দৈনিক আজকের পরিবর্তন’র চীফ রিপোর্টার রুবেল খান, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, দৈনিক আজকের বরিশাল এর স্টাফ রিপোর্টার আমিনুল সোহাগ, দৈনিক আজকাল এর সিনিয়র রিপোর্টার কেএম নয়ন, দৈনিক বাংলাদেশ বাণী’র বার্তা সম্পাদক হুমায়ুন কবির রোকন ও দৈনিক বরিশালের কথা’র বার্তা সম্পাদক আল আমিন জুয়েল।




Archives
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা
Image
বরিশালের সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া-মোনাজাত
Image
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
Image
বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, গ্রেফতার ৩