Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১১, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর উপজেলা বিএনপি’র মানববন্ধন ও সমাবেশ 
Monday November 22, 2021 , 3:14 pm
Print this E-mail this

নগরীর আগুরপুর রোডস্থ প্রেস ক্লাবের সড়কে এই কর্মসূচি পালন

বরিশাল সদর উপজেলা বিএনপি’র মানববন্ধন ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি। সোমবার (নভেম্বর ২২) সকাল ১০টায় নগরীর আগুরপুর রোডস্থ প্রেস ক্লাবের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে এসময় বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খা, কৃষক দল আহবায়ক জাহিদুল ইসলাম আনোয়ার, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মানিক, মাহবুবুর রহমান বাবুল, আবুল হোসেন মাঝি ও সদর উপজেলা যুবদল আহবায়ক কবির হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, কোন আইনের নোংরা মারপ্যাচ দেখতে চাই না। আমরা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ সু-চিকিসার দাবী জানাচ্ছি।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ