Current Bangladesh Time
বুধবার জুলাই ৮, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে ৪০ রোগীর মৃত্যুর তদন্ত শুরু 
Friday November 24, 2017 , 6:13 pm
Print this E-mail this

হাসপাতাল ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বরিশাল শেবাচিমে ৪০ রোগীর মৃত্যুর তদন্ত শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহার ৩ দিনের সরকারি ছুটি চলাকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ৪০ জন রোগীর মৃত্যু এবং হাসপাতাল ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুটি অভিযোগের বিষয়ে তদন্তে শেবাচিম হাসপাতালে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দল।বেলা সোয়া ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেন এবং হাসপাতাল ভবন সংস্কার করা স্থানগুলো ঘুরে দেখেন।তদন্ত দলের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (স্বাস্থ্যসেবা) মো. মশিউর রহমান।বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান।তিনি বলেন,ঈদুল আজহার ৩ দিনের সরকারি ছুটি চলাকালে শেবাচিমে ৪০ রোগীর মৃত্যু হয়।এছাড়া হাসপাতাল ভবন সংস্কারে অনিয়মের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সদস্যের একটি দল অভিযোগের বিষয়ে আজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেন এবং হাসপাতাল ভবন সংস্কার করা স্থানগুলো ঘুরে দেখেন।শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে,ঈদুল আজহা উপলক্ষে গত ১ থেকে ৩ সেপ্টেম্বর সরকারি ছুটিকালীন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ৪০ রোগীর মৃত্যু হয়।৪০ রোগীর মৃত্যুর ঘটনা অস্বাভাবিক মনে হওয়ায় ওই তিনদিন চিকিৎসাসেবায় গাফিলতি ছিল না কিনা তা তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।এছাড়া চলতি অর্থ বছরে গণপূর্ত বিভাগ ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ করেছে।যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হাসপাতাল ভবনে রঙ করা এবং ড্রেন নির্মাণ।অভিযোগ রয়েছে ওই কাজে সংশ্লিষ্ট ঠিকাদার ব্যাপক অনিয়ম করেছেন।এমনকি কাজ না করে কাগজ-কলমে কাজ দেখানোর অভিযোগ করেছেন স্থানীয়রা।তবে হাসপাতালের সদ্য অবসরে যাওয়া পরিচালক ডা. এস.এম সিরাজুল ইসলাম ওই কাজ নিয়ে সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার বিল উত্তোলন করে নিয়ে যান।বিল প্রদানে ঠিকাদারের সঙ্গে সাবেক পরিচালকের যোগসাজশ থাকার অভিযোগ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দল।




Archives
Image
কাঁপিয়ে দিয়েছিল মিশর, মেসি ম্যাজিকে কোয়ার্টারে আর্জেন্টিনা
Image
বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে তালা
Image
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা
Image
সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর
Image
দীর্ঘ ২১ বছর পর আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম