Current Bangladesh Time
শনিবার আগস্ট ২৯, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন 
Tuesday April 28, 2026 , 1:17 pm
Print this E-mail this

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি স্থানীয় পর্যায়ে জোরালো হচ্ছে

বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেত্রী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সংরক্ষিত মহিলা (এমপি) আসনের মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত নিজ দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতার বিরোধিতার কারণে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মনোনয়ন না পেলেও দল ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন নাসরিন।

আফরোজা খানম নাসরিন

তিনি বলেন, “আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। তারা যেটা ভালো মনে করবে, সেটাই করবে। আমি দলের জন্য কতটা কাজ করেছি, কত মামলা-হামলার শিকার হয়েছি, কতবার কারাবরণ করেছি—সবই কেন্দ্রকে জানিয়েছি।” তিনি আরও বলেন, “আমি জাতীয়তাবাদী বিএনপির সাথেই আছি এবং থাকবো। সময় হলে মুখ খুলবো, তখন যারা আমার বিরোধিতা করেছে, তাদের মুখোশ উন্মোচন করবো। বরিশালের অনেক শীর্ষ নেতা, আত্মগোপনে থাকা নেতা ও হাইব্রিড নেতারাই আমার বিরুদ্ধে কাজ করেছে।” আফরোজা খানম নাসরিন অভিযোগ করেন, দলের ভেতরে ষড়যন্ত্রের কারণেই তার মতো দীর্ঘদিনের ত্যাগী নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সময় হলে আমি সব নাম প্রকাশ করবো। তখন আপনারা সত্যটা জনগণের সামনে তুলে ধরবেন—কারা আমাকে মনোনয়ন পেতে বাধাগ্রস্ত করেছে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্ব আগামী দিনে দলীয় রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। তবে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি স্থানীয় পর্যায়ে জোরালো হচ্ছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট