Current Bangladesh Time
রবিবার ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল থেকে মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন যারা 
Saturday February 14, 2026 , 9:19 pm
Print this E-mail this

বিভাগের ৬ জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ জয়

বরিশাল থেকে মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন যারা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ফলে এখন বিভাগের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে-কে কে ডাক পাবেন তারেক রহমানের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিপরিষদে। গুঞ্জন রয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই মন্ত্রিসভা চূড়ান্ত হতে পারে। বরিশাল জেলার সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বরিশাল-৫ বা সদর আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বরিশাল সিটির প্রথম মেয়রও ছিলেন এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর পর মন্ত্রিপরিষদে বরিশাল জেলা থেকে সরোয়ারের নাম থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল-১ আসনের তিন বারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও আলোচনায় রয়েছেন। তিনি সম্প্রতি বিশাল ভোট ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বরিশাল-৩ আসনের নবনির্বাচিত এমপি জয়নুল আবেদিনকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। বিএনপির বাইরে বরিশাল বিভাগের দুটি আসনে জোটের প্রার্থী বিজয়ী হয়েছেন—ভোলা-১ থেকে আন্দালিব রহমান পার্থ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নুর নিজেই নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, তারেক রহমান তাঁকে মন্ত্রী করবেন। স্থানীয় ভোটারদের মতে, এই ঘোষণার বাস্তবায়ন হতে পারে। এছাড়া জোটের স্বার্থে ভোলার সংসদ সদস্য পার্থও মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন। অভিজ্ঞতার দিক থেকে আলোচনায় রয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ-বীর বিক্রম। ২০০৬ সালে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীও আলোচনায় আছেন। ২০০১-২০০৪ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০৪-২০০৬ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বরগুনা-২ আসনের নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম মনিও আলোচনায় আছেন। চার বারের সংসদ সদস্য মনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং স্থানীয় নেতাকর্মীদের সমর্থন পেয়েছেন। বরিশাল বিভাগের সাংগঠনিক নেতা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মনে করেন, বিএনপি যখনই সরকার গঠন করেছে বরিশাল থেকে মন্ত্রীত্ব পেয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা কমিটির সদস্য কবি হেনরী স্বপন বলেন, ‘বিভাগে মন্ত্রী থাকলে সংশ্লিষ্ট অঞ্চলে উন্নয়ন হয়। এবার বরিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনেকেই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন। এই অঞ্চলের উন্নয়নে বরিশাল থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পাবে বলে স্থানীয়রা আশাবাদী।’




Archives
Image
বরিশালে যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা
Image
বরিশাল থেকে মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন যারা
Image
বরিশালে জামায়াতের নেতাকর্মীদের উপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ!
Image
বরিশালে যাত্রীসহ ডোবায় গিয়ে পড়ল বাস, নিহত ১
Image
বরিশালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া