Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২৭, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা শিল্পকলা একাডেমির পথ নাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’ মন্থস্থ 
Monday December 7, 2020 , 10:58 pm
Print this E-mail this

নাটকটি নিদের্শনা ও পরিকল্পনায় ছিলেন, অনিমেশ সাহা লিটু, অর্থায়নে, আই আর আই

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির পথ নাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’ মন্থস্থ


মুক্তখবর বিনোদন ডেস্ক : বরিশালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো পথ নাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’। আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পথনাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’। নাটকটি নিদের্শনা ও পরিকল্পনায় ছিলেন, অনিমেশ সাহা লিটু। অর্থায়নে, আই আর আই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট)। নাটকটি প্রযোজনা ও পরিবেশনা করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল।

‘অন্ধকার ছেড়ে দেখাই আলোর আকাশ’-স্লোগানে করোনা (কোভিট-১৯) ভাইরাস প্রাদুর্ভাবকালীন অনলাইন নির্ভর জীবন যাত্রায় সাইবারক্রাইম বিষয়ক গণসচেতনতামূলক পথনাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’ প্রদর্শন করা হয়। নাটকের শুভ উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সংস্কৃতিজন এস এম ইকবাল, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দীন গোলাপ, অনিমেশ সাহা লিটুসহ আরও অনেকেই। পথনাটকটি বরিশাল জেলার ১০ টি উপজেলায় প্রদর্শন করা হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন