Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন 
Tuesday May 20, 2025 , 7:21 pm
Print this E-mail this

মাসুম সভাপতি ও মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

বরিশাল উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (মে ১৯) সন্ধা ৭ টায় উজিরপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-মাহফুজুর রহমান মাসুম, নাজমুল হক মুন্না, এম হৃদয় আহমেদ। এ সময় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় বৈশাখী টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ ও শাহনামার প্রতিনিধি মো: মাহফুজুর রহমান মাসুমকে সভাপতি ও দৈনিক বর্তমান, ভোরের অঙ্গীকার এর প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি এশিয়ান টেলিভিশন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দীন হাওলাদার,যুগ্ন -সাধারণ সম্পাদক বাংলা টেলিভিশন প্রতিনিধি এম রিদয় আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঘোষনা, দৈনিক সময়ের বার্তা, বরিশাল ডট নিউজ প্রতিনিধি মো: জুনায়েদ খান সিয়াম, দপ্তর সম্পাদক: দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, কোষাধ্যক্ষ দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি মো: গোলাম মোস্তফা আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি মো: রফিকুল ইসলাম হিমেল, নিবার্হী সদস্য দৈনিক আমাদের সময়, আজকাল প্রতিনিধি আ: রহিম সরদার, সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া নির্বাচিত হয়েছেন। সাংবাদিকতা পেশার সুনাম ও পেশার মর্যদা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে বন্ধপরিকর উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী