Current Bangladesh Time
রবিবার মে ৩১, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার 
Saturday May 17, 2025 , 5:39 pm
Print this E-mail this

আসামি যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারধর করে হত্যা করেন

বরিশালে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেগঞ্জে গৃহবধূ সাগরিকা হালদার হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাধব সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (মে ১৬) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার বেতাগী ইউনিয়নের সানকি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাধব সরদার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রাজেশ্বর সরদারের ছেলে। এর আগে, গত (মে ১২) নিহতের বাবা রমেশ হালদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মাধব সরদার যৌতুকের দাবিতে তার স্ত্রী সাগরিকাকে মারধর করে হত্যা করেন। এরপর গ্রেপ্তার এড়াতে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।




Archives

Image
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
Image
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ
Image
বরিশালে ১১ নেতাকর্মী গ্রেপ্তারের পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নগরীতে ছাত্রলীগের মিছিল
Image
বিসিসির ভাল্ব অপারেটর আর নেই : সিটি প্রশাসকের শোক
Image
হাঁচির সময় মুসলিমরা কেন “আলহামদুলিল্লাহ” বলে?