Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ : জিলা স্কুল ময়দানে চলছে মঞ্চ তৈরীর কাজ 
Thursday February 2, 2023 , 3:12 pm
Print this E-mail this

নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ : জিলা স্কুল ময়দানে চলছে মঞ্চ তৈরীর কাজ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বরিশাল জিলা স্কুল ময়দানে চলছে মঞ্চ তৈরীর কাজ। বৃহস্পতিবার (ফেব্রয়ারী ২) বেলা ১২টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরিশাল মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, জেলা যুবদল সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন সহ বিভিন্ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২